আলমগীর মানিক | ০১:০১ পিএম, ২০২৫-১১-২৪
আলমগীর মানিক
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা পদ্ধতি বাতিল ও নিয়োগে বৈষম্য দূরীকরণসহ চলতি নভেম্বরেই নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবিতে রাঙামাটিতে শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। সোমবার সকাল থেকেই সংগঠনের নেতাকর্মী ও নিয়োগপ্রত্যাশীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূল ফটকে অবস্থান নিয়ে প্রবেশপথ বন্ধ করে দিলে প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সাক্ষাৎ, গণস্বাক্ষর ও হরতাল কর্মসূচি পালন করা হলেও জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি। তাদের দাবি, “অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ঢাকতেই” বারবার পরীক্ষা স্থগিত করা হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, বারবার অনুরোধ, আবেদন, কর্মসূচি কিছুই কাজে আসছে না। যেন কোনো অদৃশ্য শক্তির ইশারায় জেলা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। আমরা পরীক্ষার তারিখ জানতে চাইলে এখন পর্যন্ত কোনো আশ্বাসও দেয়নি।”
কোটা বিরোধী ঐক্যজোট জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেশের অন্যান্য জেলায় পরিকল্পনামাফিক এগোলেও রাঙামাটিতে তা অকারণে আটকে রাখা হয়েছে, যা শত শত পরীক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলছে।
নেতৃবৃন্দ বলেন, “অবিলম্বে আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নসহ দ্রুততম সময়ে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”
এদিকে, শাটডাউন কর্মসূচির কারণে জেলা পরিষদে নথিপত্র গ্রহণ, বিভিন্ন দপ্তরে সেবা প্রদানসহ দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অপরদিকে, জেলা পরিষদের সূত্র জানিয়েছে, আজকের শার্টডাউনে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মকর্তা-কর্মচারিরা আজকে সকলে কর্মবিরতি পালন করছে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited